সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জাফরাবাদ উচ্চবিদ্যালয় ও কলেজের ৫০ বছর পূর্তির বর্ণিল অনুষ্ঠান সফলে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে ‘পুনর্মিলনী ও সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদ’। এরই ধারাবাহিকতায় পরিষদের ‘যোগাযোগ ও প্রচার এবং স্মরণিকা উপকমিটি’র সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ অক্টোবর) রাত ৯টায় জাফরাবাদ উচ্চবিদ্যালয় ও কলেজের পাঠাগারকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ‘পুনর্মিলনী ও সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদ’র আহ্বায়ক অ্যাডভোকেট মুহিদ হোসেন।
পরিষদের সদস্য সচিব, জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মুক্তাদিরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন ‘পুনর্মিলনী ও সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদ’র অন্যতম সদস্য- লালাবাজার ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, ‘এয়ারলাইন্স ক্লাব ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিলেট’র সভাপতি সৈয়দ বেলায়েত আলী লিমন, জাফরাবাদ উচ্চবিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষক মো. আলাউর রহমান, শিক্ষক ফখরুল হাসনাত চৌধুরী, শিক্ষক জামিল হোসেন, এস.এম রেজাউল করিম, ফারুক খান, বিশিষ্ট মুরুব্বি আব্দুস ছালিক, আব্দুল হান্নান, সাংবাদিক শফিক আহমদ শফি, সাংবাদিক রেজাউল হক ডালিম, সমাজসেবী আব্দুল আহাদ, ফয়ছল আহমদ, আব্দুল হাদি মুক্তা, শামসুল হক শিমুল, শাহাদাত আহমদ দিলাল, আহবাবুর রহমান জাহেদ, রোহেল আহমদ ও এবাদ মিয়া প্রমুখ।
সভায় ‘পুনর্মিলনী ও সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদ’র উপকমিটিগুলোর কার্যক্রম নিয়ে পর্যালোচনা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে আগামী বছরের জানুয়ারিতে দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে জাফরাবাদ উচ্চবিদ্যালয় ও কলেজ। এর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ ও ৮ জানুয়ারি। অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বৃহত্তর সিলেটের কৃতিসন্তান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে প্রতিমন্ত্রী, সচিব ও সংসদ সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে।
দুই দিনব্যাপী অনুষ্ঠানকে সফল ও স্বার্থক করে তুলতে ইতোমধ্যে শুরু হয়েছে রেজিস্ট্রেশন ও প্রচার কার্যক্রম। প্রাক্তন ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ীদের জন্য দেশের মধ্যে রেজিস্ট্রেশন ফি জনপ্রতি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে অবস্থানরতদের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৫০ ডলার, পাউন্ড বা রিয়াল। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।
রেজিস্ট্রেশনের জন্য যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা যাবে সেসব হচ্ছে- ০১৭৩৫৯২৮৭৭৩ (মোহাম্মদ আলী), ০১৭১৯৮২০২৪৪ (এস এম রেজাউল করিম), ০১৭১১-০৩১১৫০ (শামসুল হক শিমুল), ০১৭১৫০৭৩৭৭০ (মো. ফারুক খান), ০১৭২৪৩৪৬২৫০ (মোহাম্মদ আব্দুল মতিন), ০১৭৬৬৭০০৯৩৯ (জামিল আহমদ), ০১৭১৮-১৯৬৯৪৭ (আব্দুল হাদী মুক্তা), ০১৭১৪৭৬৯৮১৯ (জয়নুল হক আলম), ডাচ্-বাংলা ব্যাংক লি. নাজিরবাজার, ডাচ্-বাংলা ব্যাংক লি. লালাবাজার, মধুবন সুপার শপ রশিদপুর, আহার রেস্টুরেন্ট- স্টেশন রোড- সিলেট, সুরমা বস্ত্রালয় হাসান মার্কেট- সিলেট, এনআরএসপি ক্যাবল নেটওয়ার্ক- হকিয়ারচর রয়েল ফ্যাশন, মিলেনিয়াম শপিং সেন্টার- জিন্দাবাজার- সিলেট ও দৌলত মার্ট স্টোর- বিবিদইল বাজার।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




