বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদের ‘নৌকা’ মার্কার সমর্থনে সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


এরমধ্যে ছিল- পৌরসভার ১নং ওয়ার্ডে গণসংযোগ, ২নং ওয়ার্ডে উপজেলা শ্রমিক লীগের সাথে মতবিনিময়, ৫নং ওয়ার্ডে উত্তর মিরেরচর গ্রামের সাহাব উদ্দিনের বাড়িতে উঠান বৈঠক ৭নং ওয়ার্ডে চান্দশিরকাপন গ্রামে ইদ্রিস খানের বাড়িতে বৈঠক, ৯নং ওয়ার্ডে পুরাণগাঁও গ্রামের আব্দুর রহিম মেম্বারের বাড়িতে উঠান বৈঠক।



গণসংযোগকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গকে সাথে নিয়ে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকায় ভোট চান মেয়র প্রার্থী নৌকার মাঝি ফারুক আহমদসহ নেতৃবৃন্দ। 


পৌরসভাকে পরিচ্ছন্ন, মাদকমুক্ত, মাত্রাতিরিক্ত ট্যাক্সমুক্ত ও জনসাধারণের অধিকার আদায় আর প্রবাসীদের জন্য বিশেষ ডেস্ক গঠন প্রত্যয় ব্যক্ত করে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন নৌকার মাঝি ফারুক আহমদ। এসময় তিনি বলেন, ২রা নভেম্বর সার্বিক সহযোগীতা ও ভোটে নৌকার বিজয় হলে বিশ্বনাথ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রুপান্তরিত করা হবে।

সিলেটভিউ২৪ডটকম/অপু/ইআ-০৭