সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক কুনু মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা মহিলা পার্টির সভানেত্রী নাহিদা আক্তার চৌধুরী।
এক বিবৃতিতে তিনি বলেন, কুনু মিয়া ছিলেন জাতীয় পার্টির নিবেদিত প্রাণ নেতা। তার নেতৃত্বে সিলেট অঞ্চলে জাতীয় পার্টি শক্তিশালী অবস্থানে ছিলো। একজন দক্ষ, সৎ রাজনীতিবিদ হিসেবে তিনি পরিচিত ছিলেন, তার মৃত্যুজনিত ক্ষতি পূরণ হবার নয়।
বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান নাহিদা আক্তার চৌধুরী।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/মুন্না-১২




