সুনামগঞ্জের দোয়ারাবাজারে লিয়াকতগঞ্জ স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন হয়েছে। 


মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।  


 

নির্বাচনে স্কুল শাখায় অভিভাবক প্রতিনিধি হিসাবে ৩০৫ ভোট পেয়ে বিজয়ী হন আবু নাসের। নিকটতম প্রতিন্দ্বন্দ্বী আব্দুল মজিদ খান পান ২৬৪ ভোট। কলেজ শাখায় ৮৮ ভোট পেয়ে বিজয়ী হন পল্লী চিকিৎসক আব্দুল করিম। নিকটতম প্রতিদ্বন্ধি পল্লী চিকিৎসক আলী নুর পান ৩৯ ভোট। 

 

সংরক্ষিত মহিলা আসনে ৩৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন রহিমা বেগম।  


বিকেল ৫ টায় ভোট গণনা শেষে জেলা শিক্ষা অফিসার ও প্রিসাইডিং অফিসার মো. জাহাঙ্গীর হোসেন এ ফলাফল ঘোষণা করেন।


এবারের নির্বাচনে স্কুল ও কলেজ শাখায় মোট ভোটার সংখ্যা ছিল ৯৮৭ জন। এর মধ্যে কলেজ শাখায় ১৫০ জন এবং স্কুল শাখায় ৮৩৭ জন।

 


সিলেটভিউ২৪ডটকম/তাজুল/মুন্না-১৫