মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে লাইনের ওপর গাছ পড়ে সিলেটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শওকত আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই রেললাইন বন্ধ থাকায় সাতগাঁও স্টেশনে ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ও শ্রীমঙ্গল স্টেশনে চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়েছে।
বনবিভাগে কর্মরত হুমায়ুন কবির বলেন, গাছ সরিয়ে রেললাইন সচল করার চেষ্টা চলছে।
লাউয়াছড়ার রেঞ্জার মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে গেছে। এতে লাউয়াছড়ার পুরোনো মাটি সরে গিয়ে গাছ রেললাইনের ওপরে পড়েছে।
সিলেটভিউ২৪ডটকম / ডি.আর




