গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টো, অন্টারিও কানাডার ২০২২-২০২৫ মেয়াদে কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (২৩ অক্টোবর) কেক কেটে নবনির্বাচিত কমিটি ঘোষনা করেন নির্বাচন কমিশনার মইন চৌধুরী ও নির্বাচন কমিশনার লায়েক চৌধুরী।


নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে নেওয়াজ চৌধুরী সাজু ও সাধারণ সম্পাদক হিসেবে ছাবির আহমদ শাহিনকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন সহ সভাপতি রিফাত চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক রেহান উদ্দিন, অর্থ সম্পাদক মুখতার হুসেন বাহার, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহেদ ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আলী হুসেন, যুব ও স্পোর্টস সম্পাদক সেলিম আহমদ।

কমিটির কার্যকরি সদস্যরা হলেন, মিছবাহুল ফাহিম, আনাই মিয়া, জামশেদ মিশকাত চৌধুরী, সাব্বির চৌধুরী লিটন, মাহবুব চৌধুরী রনি, মনজুর আহমদ, মোহাম্মদ হেলাল উদ্দিন, কামরুল হাসান শাহান, মিজানুর রহমান, জবরুল ইসলাম, আবু জাহির শাকিব ও সাদ চৌধুরী ।


সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-১০