সুনামগঞ্জের শাল্লা উপজেলার ভাটি বাংলা কলেজের ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) দুপুরে আনন্দপুরস্থ ভাটি বাংলা কলেজ মাঠে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ রন্টু কুমার দাশ।
প্রতিষ্ঠানের প্রভাষক জাকির হোসেন তালুকদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু তালেব।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাশ, প্রভাষক প্রীতেশ চন্দ্র দাশ, প্রভাষক সুমন সরকার, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন, কলেজের দাতা সদস্য মিহির কান্তি রায়, শিক্ষার্থী অমিত দাস, বিপ্লু মাহিস্য দাস, মণিরাজ দাস, বৃষ্টি সরকার, অনজিৎ দাস, পাম্পী রাণী দাস প্রমুখ।
বক্তারা বলেন- প্রয়াত মন্ত্রী বিশিষ্ট সংবিধান প্রণেতা সুরঞ্জিত সেনগুপ্তের ঐকান্তিক প্রচেষ্টায় উপজেলার আনন্দপুর গ্রামে ভাটি বাংলা কলেজটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন হতে নানা প্রতিকূলতা পেড়িয়ে কলেজটি এ পর্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সন্তোষজনক পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভাটি বাংলা কলেজকে দ্রুত এমপিওভূক্ত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন- সাবেক বাহাড়া ইউপি চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের সংগঠক রামানন্দ দাশ, বীর মুক্তিযোদ্ধা হরেন্দ্র দাশ, দরশন বিশ্বাস প্রমুখ।
বিদায় অনুষ্ঠান শেষে আনন্দপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র সরকার ভাটি বাংলা কলেজ উন্নয়নের জন্য ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে কলেজের বিদায় অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্ত করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/সন্দীপন/মুন্না




