জ্যোতি প্রেজেন্ট এমএন মাল্টিমিডিয়া Best Self Reliant Awards 2022 সেরা নিউকামার অর্গানাইজারের পুরস্কার জিতেছেন সিলেটের ছেলে হিতাংশু দাস ইমন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) ঢাকার একটি অভিজাত হোটেলে এই পুরস্কার বিতরণী ও ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। এটি অর্গানাইজড করেন কাজী নাজমুল হাসান (সিইও, এমএন মাল্টিমিডিয়া)।


জ্যোতি প্রেজেন্ট এমএন মাল্টিমিডিয়া এই অনুষ্ঠানে মোট ৩৮টি ক্যাটাগরিতে পুরষ্কার দেয়া হয়। অনেক জনপ্রিয় তারকাসহ অনেক নতুন মুখদের পুরস্কৃত করা হয়। এই সন্ধ্যাটি যেন অভিনেতা, শিল্পী, মডেল ও ফ্যাশন জগতের মানুষদের মিলনমেলা হয়ে যায়।

৩৮ ক্যাটাগরির মধ্যে সেরা অর্গানাইজারের পুরস্কার গ্রহণ করেন সিলেটের এইচ ডি ইমন। তার হাতে গড়া রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সিতে ব্যতিক্রমী ও দারুণ সব কাজ করায় তাকে পুরস্কৃত করা হয়। তার হাতে পুরস্কার তুলে দেন ষাট দশকের অভিনেত্রী রোজিনা ও বর্তমান সময়ের চিত্রনায়িকা শবনম বুবলী।

এইচ ডি ইমন তার অনুভুতি ব্যক্ত করে বলেন, এই পুরস্কার টি আমার জীবনের সেরা একটি অর্জন। এটি আমাকে আমার এজেন্সির মাধ্যমে ভালো ভালো কাজ করতে অনুপ্রেরণা জোগাবে। আমাকে আরো চমক দেখানোর স্বপ্ন জুগিয়েছে এই পুরস্কার। সিলেট থেকে শুধু আমি না এরকম অনেকেই যাতে পুরস্কার অর্জন করতে পারে তার জন্য আরো কিছু কাজ করবো সামনে। সিলেটের মিডিয়া জগতকে আরো এক্টিভ করার জন্য কাজ করবো।

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/আরআই-কে