“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে শিক্ষক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক মোশাহীদ আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সরকারি গণমহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ রসময় মোহান্ত। বিশেষ অতিথি ছিলেন সরকারি গণমহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিঞা, পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, লেখক-গবেষক আহমদ সিরাজ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক অধ্যাপক মোহাম্মদ আব্দুল আহাদ, প্রভাষক সেলিম আহমদ চৌধুরী, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, শ্যামল চন্দ্র দাশ, হাবিবুর রহমান, সিরাজুল ইসলাম, গাজী সালাউদ্দিন, আমিনুল ইসলাম চৌধুরী, আজিজুর রহমান, রানা রঞ্জন সিংহ প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বিশিষ্ট শিক্ষাবিদ কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ, সাহিত্যিক-গবেষক রসময় মোহান্তকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/জেএ/পিডি




