জাতিসংঘের তালিকাভুক্ত ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইন সহায়তা কেন্দ্রের’ ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) রাতে পৌর শহরের এক অভিজাত রেস্টুরেন্টে কেক কেটে আসক’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
আসক’র সিলেট বিভাগীয় কমিটির সহসভাপতি ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক এম আতিকুর রহমান আখইয়ের সার্বিক পরিচালনায় কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবি অ্যাডভোকেট এটিএম মান্নান, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, কুলাউড়া সরকারি কলেজের প্রভাষক সিপার উদ্দিন, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সম্পাদক এম মছব্বির আলী, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, লংলা কলেজের প্রভাষক জয়ন্ত দেবনাথ, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির, ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল প্রমুখ।
সিলেটভিউ২৪.কম/মাহি




