সুনামগঞ্জের শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র পরিবারের মাঝে সচেতন নাগরিক পরিষদ শান্তিগঞ্জের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেজাউল কবির জায়গীরদার রাজার পক্ষথেকে ঢেউটিন বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার(২৭ অক্টোবর) দুপুরে  শান্তিগঞ্জস্থ পশ্চিম বীরগাঁও ইউনিয়নের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গনে উপজেলার ৮টি ইউনিয়নের ৯০টি হতদরিদ্র পরিবারের মাঝে এ ঢেউটিন বিতরণ করা হয়।


ঢেউটিন বিতরণে প্রধান অতিথির বক্তব্য রাখেন সচেতন নাগরিক পরিষদ শান্তিগঞ্জের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেজাউল কবির জায়গীরদার রাজা।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, সচেতন নাগরিক পরিষদ শান্তিগঞ্জের সভাপতি মঞ্জুর আলী, সিনিয়র সহ-সভাপতি বাবুল মিয়া, কোষাধ্যক্ষ অজুদ মিয়া, সচেতন নাগরিক পরিষদের তাজ উদ্দিন, সামিজুল হক ও আজমত শাহসহ বিভিন্ন সামাজিক ও  রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

সিলেটভিউ২৪.কম/মাহি