‘‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু’’ এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় হবিগঞ্জের আজমিরীগঞ্জে শিক্ষক দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল দশটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আজমিরীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামসুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা সালেহা সুমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান।

আলোচনা সভা ও র‌্যালিতে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব আলমসহ  আজমিরীগঞ্জ উপজেলার সকল মাধ্যমিক, এবতেদায়ি ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ প্রমুখ।

আলোচনা সভা শেষে র‌্যালি বের হয়ে পৌরসভার বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে সমাপ্ত হয়।


সিলেটভিউ২৪ডটকম/এএইচএম/পিডি