মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি কালচারাল সেন্ট্রারে ভারতীয় মন্ত্রী ও বিধান সভার সদস্যদের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পালিত হয়েছে ঐতিহ্যবাহী জাতীয় 'নিঙোল চাকৌবা' উৎসব। বৃহস্পতিবার সকাল ১১টায় আদমপুর মণিপুরি কালচারাল সেন্ট্রারে আনুষ্ঠানিকভাবে এ উৎসব শুরু হয়েছে।  

মণিপুরি কালাচাল  সেন্টারের সভাপতি জয়ন্ত কুমার সিংহের সভাপতিত্বে ও এল সূচনা সিনহা ও প্রেমজিৎ সিংহের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের মণিপুর রাজ্যের খাদ্য ও জনস্বাস্থ্য বিভাগীয় মন্ত্রী লৈশাংথেম সুচিন্দ্র মৈতৈ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ভারতের মণিপুর রাজ্যের বিধান সভার সদস্য রৈশেম্বা সানাজাওবা, বাংলাদেশের সাবেক অতিরিক্ত সচিব কোংখাম নীলমনি। এছাড়াও উপস্তিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী। উৎসবে স্বাগত বক্তব্য রাখেন রবি কিরণ সিংহ রাজেশ, ইবুংহাল শ্যামল, রাকেশ নাওরেম, অওয়াতোবম সমরেন্দ্র। “নিঙোল চাকৌবা” অনুষ্টানের শুরুতে ৪৮০ জন সম্মিলন অতিথিদের বরন করেন এমসিসি সাধারণ সম্পাদক সমরজিৎ সিংহ। 


প্রধান অতিথির বক্তব্যে ভারতের মণিপুর রাজ্যের খাদ্য ও জনস্বাস্থ্য বিভাগীয় মন্ত্রী লৈশাংথেম সুচিন্দ্র মৈতৈ বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সৌহাদ্য পূর্ণ সর্ম্পক বিরাজমান। দু-দেশের নাগরিকদের মধ্যে সামাজিক, সাহিত্য ও সাংস্কৃতিক ভাব আদান-প্রধানের মাধ্যমে সেই সম্পর্ক আরো বেশী সু-দৃঢ় করতে হবে। বাংলাদেশের মণিপুরি অধ্যুষিত বিভিন্ন অঞ্চলের প্রায় ২শত জন ভাই-বোনদের উপস্থিতি ভুরিভোজ ও উপহার সামগ্রী প্রদান করা হয়। আলোচনা শেষে মনোঞ্জ সাংস্কৃতিক মণিপুরি শিল্পীরা সংগিত পরিবেশন করেন।

বাংলাদেশে নিঙোল চাকৌবা পারিত হলেও খুব ব্যাপক আকার পায়নি কখনও। মণিপুরি কালচারাল কমপ্লেক্স, পেট্রিওটিক রাইটার্স ফোরাম, মণিপুর এবং মণিপুরি ইয়ূথ ফোরাম বাংলাদেশের যৌথ আয়োজনে আদমপুরে মণিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে ব্যাপক আয়োজনে উৎসবটি হয়।

সিলেটভিউ২৪.কম/মাহি