সিলেটের ওসমানীনগরের আরডিআরএস বাংলাদেশের সূচনা কর্মসূচির অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। সূচনা “বাংলাদেশে অপুষ্টির চক্র প্রতিরোধে একটি প্রয়াস”প্রতিপাদ্যে আরডিআরএস বাংলাদেশের সূচনা কর্মসূচির উদ্যোগে সম্প্রতি উমরপুর ইউনিয়ন পরিষদের হলরুমে অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভার আয়োজন করা হয়।

ইউরোপীয় ইউনিয়ন ও এফসিডিও এর অর্থায়নে এবং সেভ দ্যা চিলড্রেন,ওর্য়াল্ড ফিস,আইডিই,হেলেন কেলার ইন্টারন্যাশনাল ও আইসিডিডিআরবি-এর কারিগরী সহায়তায় বহুখাত ভিত্তিক অপুষ্টি দূরীকরণে সূচনা কর্মসূচির মাধ্যমে উপজেলার অনান্য ইউনিয়নের ন্যায় উমরপুর ইউনিয়নের ৯টি ওর্য়াডে সূচনার নানা কর্মকান্ড তুলে ধরেন সংশ্লিষ্ট সরকারী-বেসরকারী,ইউপি সদস্য ও সূচনা কার্যক্রমের প্রতিনিধিরা। ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সিলেট জেলার সূচনার প্রকল্প সমন্বয়কারী মো: ফরাজদুক ভুইয়াঁ। 


ইউনিয়ন সমন্বয়কারী মো: হুমায়ুন কবিরের পরিচালনায় সভায় বক্তারা বলেন, সুচনা প্রকল্প গ্রামকে অনেক উন্নতির দিকে নিয়ে গেছেন। ব্যক্তির জীবন মান উন্নয়ন,ছাগল-ভেড়া,হাসঁ-মুরগী পালনের মাধ্যমে নিজের আত্ম কর্মসংস্থান, জলবায়ু পরির্বতন মোকাবেলা, পুষ্টির চাহিদা পূরনে জনমনে সচেতনতা সৃষ্টির পরামর্শ প্রদান করেন। সূচনা কার্যক্রমের ইউনিয়ন পর্যায়ের  বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও চিত্র প্রদর্শন করা হয়। প্রকল্প থেকে বিভিন্ন প্রশিক্ষণ ও সহযোগীতা পেয়ে আগের থেকে বর্তমানে অনেকটা সফল জীবন যাপন করছেন পাশাপাশি নিজেদের সফলতার গল্প তুলে ধরেন সুফলভোগীরা।ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে সুচনা প্রকল্প গ্রামকে অনেক উন্নতির দিকে নিয়ে গেছে, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে সুচনা। এমনকি সফলতার সাথে তিন বছরে যা করেছে তা ধরে রাখলে বাস্তব জীবনে অনেকে এর সুফল ভোগ করবে।

বক্তব্য রাখেন, সূচনার উপজেলা সম্বনয়কারী মো: মিজানুল হক,ইউপি সচিব মারুতি নন্দন দাম ,ইউপি সদস্য আব্দুল মুকিদ,সাবেক ইউপি সদস্য আমিরুল ইসলাম শিকদার,শিক্ষক রিপন সুত্র ধর,উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা কামরুল ইসলাম,উপসহকারী কৃষি কর্মকর্তা হৃদয় চন্দ্র ঘোষ ও তপন দেবনাথ,স্বাস্থ্য কর্মকর্তা নেহারুন দেব, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রনিক পাল  ,নিউট্রিশন অফিসার মোছাঃ রুপসানা খাতুন,জিসিডিও নজরুল ইসলাম,মনিটরিং অফিসার ফাহমিদা আক্তারসহ সূচনার মাঠ পর্যায়ে কর্মরত সকল এফএফ ও সূচনা কমিউনিটি মোবিলাইজারগণ উপস্থিত ছিলেন।


সিলেটভিউ২৪ডটকম / রনিক / ডি.আর