ছবি: আহমেদ রুবেল

সিলেটভিউ২৪ডটকম-এ সংবাদে ‘জিন্দাবাজারে আবারো দেবেছে স্ল্যাব, বাঁশের খুঁটি!’ শিরোনামে খবর প্রকাশের পর প্রকাশের পর টনক নড়েছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের।বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতেই মেরামত কাজ শুরু হয়েছে।

দেশের উত্তর-পূর্বাঞ্চলের শীর্ষ জনপ্রিয় নিউজ পোর্টাল সিলেটভিউ২৪-এ সংবাদ প্রকাশের পর টনক নড়েছে কর্তৃপক্ষের। নগরীর ব্যস্ততম ও প্রাণকেন্দ্র জিন্দাবাজারের রাস্তায় জালালাবাদ গ্যাসের স্ল্যাব দেবে তৈরি হওয়া গর্তটি।এর আগে বৃহস্পতিবার দুপুরে সিলেটভিউয়ে ‘জিন্দাবাজারে আবারো দেবেছে স্ল্যাব, বাঁশের খুঁটি!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। 
প্রতিবেদনে বলা হয়- সিলেট নগরীর জিন্দাবাজার পয়েন্টে সড়কের মধ্যে স্লাব দেবে ঝুঁকিতে যান চলাচল করতে দেখা গেছে। এতে  নগরবাসীর  চলাচলে সৃস্টি হয়েছে প্রতিন্ধকতা ঝুকি এড়াতে স্ল্যাবের গর্তে বাঁশের খুঁটি দেওয়া হয়েছে।



স্ল্যাব দেবে সড়কের মাঝখানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ওই সড়কগুলো দিয়ে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। তাছাড়া রাতের বেলা সেখানে ছোট বড় যানবাহনের চাকা ও পথচারীরা পড়ে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ জিন্দাবাজার পয়েন্টের সড়কের মধ্যখানে স্ল্যাব দেবে গেছে। সড়কটির মধ্যখানে স্ল্যাব দেবে বড় গর্তের আকার সৃষ্টি হয়েছে। এ স্থান দিয়ে প্রতি ঘণ্টায় শত শত রিকশা, অটোরিকশা, পিকআপ ও প্রাইভেটকারসহ অসংখ্য যানবাহন চলাচল করে। কিন্তু স্ল্যাব দেবে সৃষ্ট গর্তে প্রায়ই রিকশা-অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহনের চাকা পড়ে গিয়ে  নানা দুর্ঘটনা ঘটছে।

সিলেটভিউ২৪ডটকম/ইআ-০৬