আমরা মুক্তিযোদ্ধার সন্তান আমুস সিলেট মহানগর শাখার সভাপতি আব্দুল আহাদ বাবরের পিতা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মতিচানের (১০১) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান আমুস সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
এক যুক্ত বার্তায় শোক প্রকাশ করেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান আমুস সিলেট জেলা শাখার সভাপতি মো. আতাউর রহমান, সাধারণ সম্পাদক সুমন বাপ্পি, মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রহমান চৌধুরী রাজন, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সভাপতি ডা. আবুল বাশার জুয়েল, সাধারণ সাধারণ সাব্বির মোল্লা, এমসি কলেজ সভাপতি ইমতিয়াজ আহমেদ।
নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে বলেন, জাতি আজ এক রণাঙ্গনের বীরযোদ্ধাকে হারালো যা কোনদিন পূরণ হওয়ার নয়।
নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধার মাগফিরাত কামনা করেন ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক সাড়ে পাঁচটায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/মুন্না




