‘শোষণের ভেড়াজালে মানুষের প্রাণ, লড়াইয়ের মিছিলে মুক্তির গান’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর শাল্লা উপজেলায় ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী শাল্লা শাখার উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর দলীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী’র কার্যক্রম সূচনা করা হয়। পরে এক আলোচনা সভার আয়োজন করে সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় সংগঠনের সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাসের সভাপতিত্বে ও সম্পাদক শিক্ষক চম্পা রাণী তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আজমান গণি তালুকদার ও সহ-সভাপতি বিধান চন্দ্র তালুকদার।
স্বাগত বক্তব্য রাখেন- শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উদীচী শিল্পী গোষ্ঠীর যুগ্ম-সম্পাদক জয়ন্ত সেন। এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জ্যোতির্ময় চৌধুরী, গণসংগীত বিষয়ক সম্পাদক ইন্দ্রজিৎ দাশ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/সন্দীপন/মুন্না




