‘শোষণের বেড়াজালে মানুষের প্রাণ, মুক্তির মিছিলে লড়াইয়ের গান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে উদীচী শান্তিগঞ্জ উপজেলা শাখা।

 



শনিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এ সভা হয়।

 


উপজেলা উদীচীর সভাপতি শ্যামল দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়ন্ত তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা উদীচীর সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, দোলন দেবনাথ, সুলেমান কবির, সহ-সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবু সঈদ, নিতাই দাস, উদীচীর লাল শাহ, বাপ্পা তালুকদার, ঝুমা দেব প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/সামিউল/মুন্না