বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের জন্মদিন উদযাপন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।  

 


এ উপলক্ষে রোববার (৩০ অক্টোবর) যোহরের পর বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রাবাস শাহপরাণ হল থেকে আনন্দ শোভাযাত্রা বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। 

 


শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। এরপর নেতাকর্মীরা দুপুর আড়াইটায় সিলেট নগরের পীর মহল্লার গউছুল উলুম জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার শতাধিক শিক্ষার্থীর মাঝে খাবার বিতরণ করেন। পরবর্তীতে আসর নামাযের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। 

 

এ বিষয়ে শাবি শাখা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান বলেন- ‘বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় ভাইয়ের আজ জন্মদিন উপলক্ষে আমরা খুবই আনন্দিত। আনন্দ শোভাযাত্রার মাধ্যমে এই আনন্দ আমরা ভাগাভাগি করে নিয়েছি। এছাড়া প্রিয় নেতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এতিমখানায় খাবার বিতরণ এবং মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছি। এছাড়া ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়েছে।’

 

এসব কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- ‘সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার তানিম, ফজলুল হক, সমাজবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সভাপতি রিজাউল হক সিজার, সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম মুরাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শাকিব শাহরিয়ার, স্থাপত্য বিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সভাপতি সোয়েব ইসলাম, ছাত্রলীগ নেতা লোকমান হোসাইন, শাহীন আলম, জাহিদ, ইসমাইল হোসাইন, আবু ইউসুফ, সাকিন, সিয়াম ও সজীব দেবনাথসহ ছাত্রলীগের দুই শতাধিক নেতাকর্মী। 

 

অপরদিকে শাবি ছাত্রলীগের আরেক অংশ বিকাল সাড়ে ৪টায় এ বঙ্গবন্ধু চত্বরে কেক কেটে ও ছাত্রী হলের রাস্তায় বৃক্ষরোপণ করে আল নাহিয়ান খান জয়ের জন্মদিন উদযাপন করেছে। 

এতে উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা মো. তারেক হালিমি, রসায়ন বিভাগ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান স্বাধীন, সমাজবিজ্ঞান অনুষদের যুগ্ম-সাধারন সম্পাদক সুমন মিয়া, সুমন সরকার, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন পিয়াস, সুজন বৈষ্ণব, মুজাহিদুল ইসলাম রিশাদ, আব্দুল হাদী, তরিকুল ইসলাম, সিমান্ত ও  মোস্তফা সাজ্জন সহ নেতা-কর্মীরা।  

 

 


সিলেটভিউ২৪ডটকম/নোমান/মুন্না