ইতালিতে সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরামের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির নেতৃত্বে এসেছেন মোহাম্মদ গাউসুজ্জামান গেন্দু শাকিল খান ও জায়দুল হক মুকুল। শাকিলকে সভাপতি ও মুকুলকে সাধারণ সম্পাদক করে একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।
রোববার (৩০ অক্টোবর) কমিটি ঘোষণার পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফোরামের আহ্বায়ক মিনার আহমেদের সভাপতিত্বে ও সদস্য জাহাদুল মুকুলের পরিচালনায় বক্তব্য রাখেন- প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব সংগঠনের যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান, হিরা মিয়া, রানা খান। এছাড়া আরও বক্তব্য রাখেন- আরিফ আহমেদ আরিফিন, সালেহ আহমেদ, হেলাল উদ্দিন, আতিক মিয়া, সুমন আহমেদ, ফরহাদ উদ্দিন প্রমুখ।
সভায় নেতৃবৃন্দরা সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালির পরবর্তী কার্যক্রম, অগ্রগতি ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে বিশেষ আলোচনা করেন। সভায় সর্বসম্মতিক্রমে একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি হিসেবে মোহাম্মদ গাউসুজ্জামান গেন্দু শাকিল খান, সিনিয়র সহসভাপতি আরমান উদ্দিন স্বপন, সাধারণ সম্পাদক জায়দুল হক মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় কর, সাংগঠনিক সম্পাদক সালেক আহমেদ, কোষাধ্যক্ষ মুসলিম মিয়া, প্রথম সদস্য সাব্বির আহমেদ’র নাম ঘোষণা করেন আহবায়ক মিনার আহমেদ।
সিলেটভিউ২৪ডটকম/সোহেল/মুন্না




