সিলেটের প্রথম নারী সাংবাদিক আমেরিকা প্রবাসী শামসাদ হুসাম চৌধুরীর সুস্থতা কামনায় বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র (বিএনএসকে) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনএসকে’র সিলেট বিভাগীয় কমিটির সভাপতি- জিটিভি ও সারাবাংলার সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমি, সহসভাপতি সুমা জায়গীরদা, সাধারণ সম্পাদক দৈনিক উত্তরপূর্বের সিনিয়র সাব-এডিটর মনিকা ইসলাম, কোষাধ্যক্ষ ফাতেমা সুলতানা অন্যা, দপ্তর সম্পাদক মাসুদা সিদ্দিকা রুহী, সদস্য শামিমা আফসার জিনু ও হাবিবা আক্তার ফাহিমা বেগম।
সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর-০৭




