এপেক্স ক্লাব অব গ্রীণ হিলস এর উদ্দোগে সিলেটে  কৃষকদের মধ্যে আসন্ন বোরো মৌসুমের উন্নত মানের  বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) বিকালে নগরীর সুবহানীঘাটে উপস্থিত কৃষকদের মধ্যে এসব বীজ বিতরণ করা হয়।


এপেক্স ক্লাব অব গ্রীণ হিলস এর সভাপতি এপে. কৃষিবিদ এ. কে. আজাদ ফাহিম-এর সভাপতিত্বে বীজ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপে. আক্তার হোসেন খান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ জেলা-৪ গভর্নর এপে. বাবুল মিয়া, সদ্য সাবেক জেলা-৪ গভর্নর এপে. শাহেদুর রহমান শাহেদ, সাবেক জেলা-৪ গভর্নর এপে. গিয়াস উদ্দিন চৌধুরী, এপেক্স ক্লাব অব গ্রীণ হিলসের লাইফ মেম্বার এপে. ছয়ফুল করিম চৌধুরী হায়াত, সাবেক সভাপতি এপে. নাজমুল হুদা, সিনিয়র সহসভাপতি এপে. এড. আব্দুল্লাহ আল হেলাল, এপেক্স ক্লাব অব বিশ্বনাথ এর সাবেক সভাপতি এপে. এড. জালাল উদ্দিন।

উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব শাহপরান সিটির সাবেক সভাপতি এপে. মাহবুবুর রহমান এরশাদ, এপেক্স ক্লাব সুরমা ভিউ (ইউসি) এর সভাপতি এপে. আদিল হোসেন, সেক্রেটারী এপে. হাফিজ শাহ আদনান, সার্ভিস ডিরেক্টর এপে. এস. এ. শফি, বোর্ড ডিরেক্টর এপে. আব্দুর রহমান তুহিন প্রসুখ।

এ সময় এপেক্স ক্লাব অব গ্রীণ হিলস-এর উদ্দোগে প্রায় শতাধিক কৃষকের মাঝে বোরো বীজ বিতরণ করা হয়।


সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর-০৯