দলীয় নির্দেশ অমান্য করে সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ ও বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করায় ৪ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। 

মঙ্গলবার (১ নভেম্বর) বিএনপি  সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরকৃত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়েছে। 


বিজ্ঞপ্তিতে উল্লেখ- দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকায় অসিলেট জেলার ওসমানীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি মাে. গয়াস মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ও মহিলা বিষয়ক সম্পাদক মুসলিমা আক্তার চৌধুরী এবং বিশ্বনাথ পৌর বিএনপির সদস্য মুমিন খান মুন্নাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম-০৯