সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নিহতের স্বজনদের সঙ্গে হাসপাতালের নিরাপত্তাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে চলে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছে।
বুধবার (২ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে উপস্থিত পুলিশ কর্মকর্তারা জানান- ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুঁটে এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
সিলেটভিউ২৪ডটকম/শাহীন/মুন্না




