পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশ বাহিনী একটি পেশাদার বাহিনী। প্রধানমন্ত্রীর যে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের জিরো টলারেন্স নীতি এই নীতির আলোকে পুলিশ দায়িত্ব পালন করে আসছে। জঙ্গিবা সন্ত্রাসবাদ দমনে আমরা ঈর্ষনীয় সফলতা অর্জন করেছি। আইন ও নীতির আলোকে একযুগে কাজ করার কারনে বাংলাদেশে জঙ্গিবাদ পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা সবসময়ই জঙ্গিদের চেয়ে একধাপ এগিয়ে রয়েছি। জঙ্গিদের অপারেশন আগেই আমাদের অভিযান পরিচালিত হয়। 


নির্বাচন বিষয়ে আইজিপি বলেন, নির্বাচনকালীনই হোক সাধারণ সময়ই হোক কখন কিভাবে দায়িত্ব পালন করতে হয়।যথাযথভাবে পুলিশের প্রশিক্ষণ রয়েছে। আইন ও বিধির আলোকে আমরা দায়িত্ব পালন করে থাকি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ রয়েছে।জাতীয় নির্বাচন শুধু নয় সকল নির্বাচনে পেশাদারিত্বের সহীত পুলিশ সফলভাবে দায়িত্ব পালন করে আসছে। আগামীতেও তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্তয় করেন পুলিশ প্রধান।



শুক্রবার সকালে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে ক্রীড়া কমপ্লেক্স উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং এ এসব কথা বলেন তিনি।


এসময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহাম্মেদ, পুলিশ সুপার এহসানসহ পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্তকরা।


এর আগে সদর থানায় অবস্থিত শপিংমলের উদ্বোধন করেন আইজিপি।পরে পুলিশের কল্যাণ সভায় বক্তব্য রাখেন তিনি।

 

সিলেটভিউ২৪ডটকম/শহীদনূর/ইআ-০৭