সারাদেশের ন্যায় প্রথমবারের মত জাতীয় সংবিধান দিবস-২০২২ উদযাপন উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন শরিফী।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ জিসান রহমান নাবিক, উপজেলা সমবায় অফিসের নূর হোসেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক নিতাই দাস, উপসহকারী কৃষি কর্মকর্তা অলক চন্দ্র দাস সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/সামিউল/এসডি-০১




