গ্রেটার সিলেট মিলেনিয়াম ব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ইং এর ২য় আসরের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

 


 

শুক্রবার (৪ নভেম্বর) সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিসিকের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

 

 

এসময় সিলেট মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. আবুল হাসনাত বুলবুল প্রমুখ ছাড়াও আয়োজক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 


টুর্নামেন্টে অংশগ্রহণ করে ৫টি দল। তারা হল- মিলেনিয়ার ফাইটার্স, মিলেনিয়াম টান্ডার্স, মিলেনিয়াম গ্লাডিয়ের্স, মিলেনিয়াম ওয়ারিয়ার্স, মিলেনিয়াম হারিকেন্স।

 

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/মুন্না-৩