আগামী ২০ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মহানগর ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল বকস এর পরিচালনায় নগরীর মদীনা মার্কেট এলাকায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরী।
বিএনপি নেতা রুহুল আমিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু সূচীত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা ছানাউল হক সানা, মইনুল হক চৌধুরী, খসরুজ্জামান খসরু, আবু সুফিয়ান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু আহমেদ আনসারী, মহানগর সদস্য কামরুজ্জামান দিপু, ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ আমির আলী, মহানগর যুবদল নেতা এমদাদুল হক স্বপন, মইনুল হক, মহানগর স্বেচ্ছাসেবক দল সদস্য মিজানুর রহমান পাবেল, শামীম রেজা, কামরুজ্জামান কামরুল, আহমদ খান জুনেদ, বাপ্পু দত্ত, হাফিজুর রহমান হানু, আব্দুর রকিব, ৯নং ওয়ার্ড যুবদলের আহবায়ক বশির উদ্দিন, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্বাস উদ্দিন, এসএম শাহজাহান, আবু শহিদ, সোহেল আহমদ, সোয়েব চৌধুরী, মারুফ আহমদ, রিপন চৌধুরী, রাসেল আহমদ, মানিক মিয়া, জুবায়ের আহমদ, হেলাল মিয়া, মদন মোহন কলেজ ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম আলাল, শাহিন আহমদ, আব্দুস সামাদ, আলী আকবর, সুজন মিয়া, সৈয়দ রুম্মান, রুবেল আহমদ, কামাল আহমদ ও এস কে সাব্বির প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমদাদ হোসেন চৌধুরী বলেন, আগামী ২০ নভেম্বরের সিলেট বিভাগীয় সমাবেশকে স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশে পরিণত করতে তৃনমূল বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে। সকল ভেদাভেদ ভুলে সমাবেশ সফলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই ফ্যাসিস্ট সরকারের বিদায় ব্যতিত জাতীয়তাবাদী শক্তি তথা জনগণের মুক্তি নেই।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৯




