জেল হত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 


বৃহস্পতিবার রাতে কুয়েত সিটিতে অভিজাত এক হোটেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে কুয়েত আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব মুরাদুল হক চৌধুরী মুরাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও প্রবীণ কমিউনিটি নেতা বীর মুক্তিযোদ্ধা মোরশেদ আলম বাদল।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা বিশিষ্ট সংগঠক আব্দুল হাই ভূঁইয়া।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ আশফাক আলী ফেরদৌস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েতের সভাপতি নাসির উদ্দিন খোকন, আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

 

অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিনাজুর রহমান, সাবেক দপ্তর সম্পাদক তাজ উদ্দিন, আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আহাদ আম্বিয়া খোকন, কুয়েত আওয়ামী লীগ নেতা ফয়ছল আহমদ, আওয়ামী লীগ নেতা নোমান আহমেদ, আওয়ামী লীগ নেতা প্রদিপ সূত্রধর, আওয়ামী লীগ নেতা প্রজিত পাল, আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন তালুকদার, আহমেদ, আওয়ামী লীগ নেতা সৈয়দ সয়ফুল, আওয়ামী লীগ নেতা মানিক মিয়া প্রমুখ।

 

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কুয়েত আওয়ামী লীগের সাবেক আইন সম্পাদক আহমেদ আকাশ। দোয়া পরিচালনা করেন আব্দুল হাই ভূঁইয়া।

সভায় বক্তারা বলেন, ৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব পরিবারে হত্যার পর বাংলাদেশকে পুরোপুরিভাবে মেধাশুন্য করতে স্বাধীনতা বিরোধী চক্ররা ৩ রা নভেম্বর জেলের অভ্যন্তরে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল।

 

বক্তারা বলেন, ৭৫ এর পরাজিত শক্তিরা আবারো একত্রিত হয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশ বিরোধী ষড়যেন্ত্রে লিপ্ত। এসব ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকার জন্য সকল নেতাকর্মীকে আহবান জানানো হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/খোকন/এসডি-২৪