প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচন গত ২রা নভেম্বর (বুধবার) অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)’র মাধ্যমে ২০টি কেন্দ্রে পৌরসভার ৩৫ হাজার ৪৭০ জন (পুরুষ ১৮ হাজার ২৭৯ ও মহিলা ১৭ হাজার ১৯১) ভোটারের মধ্যে ২০ হাজার ৭৬৫ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে প্রথম পৌরপিতা বা প্রথম মেয়র, ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ৩ জন মহিলা কাউন্সিলর ও ৯টি ওয়ার্ডে ৮ জন সাধারণ কাউন্সিলর (আদালতের নির্দেশনায় ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদের নির্বাচন স্থগিত হয়) নির্বাচিত করেন।
নির্বাচনে রেকর্ড সৃষ্টি করে ‘জগ’ প্রতীকে ৮ হাজার ৪৭৪ ভোট পেয়ে প্রথম উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এবার প্রথম পৌরপিতা বা মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী গরনার স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বিশ্বনাথ উপজেলা পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ ‘নৌকা’ প্রতীকে পান ৩ হাজার ২৬৩ ভোট। এছাড়া ‘মোবাইল ফোন’ প্রতীকে যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সদ্য বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না ৩ হাজার ৭০ ভোট, ‘হ্যাঙ্গার’ প্রতীকে উপজেলা বিএনপির সদ্য বহিস্কৃত সভাপতি জালাল উদ্দিন ৩ হাজার ১৭ ভোট, ‘খেজুর গাছ’ প্রতীকে উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ শিব্বির আহমদ ১ হাজার ৪২৯ ভোট, ‘চামচ’ প্রতীকে পৌর আঞ্জুমানে আল-ইসলাহ’র সভাপতি তালুকদার ফয়জুল ইসলাম ৮৩৮ ভোট ও ‘নারিকেল গাছ’ প্রতীকে যুক্তরাজ্য বিএনপি নেতা সফিক উদ্দিন পেয়েছেন ৬৬৯ ভোট পান।
এদিকে পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদের মধ্যে ১নং ওয়ার্ডে সাবিনা ইয়াসমিন (চশমা), ২নং ওয়ার্ডে রাসনা বেগম (আনারস) ও ৩নং ওয়ার্ডে লাকী বেগম (আনারস) এবং সাধারণ ওয়ার্ডগুলোর কাউন্সিলর পদের মধ্যে ১নং ওয়ার্ডে রাজুক মিয়া রাজ্জাক (উটপাখি), ২নং ওয়ার্ডে ফজর আলী (স্ক্রু ড্রাইভার), ৩নং ওয়ার্ডে মোহাম্মদ সুমন (উটপাখি), ৪নং ওয়ার্ডে মুহিবুর রহমান বাচ্চু (পাঞ্জাবি), ৫নং ওয়ার্ডে রফিক মিয়া (উটপাখি), ৬নং ওয়ার্ডে বারাম উদ্দিন (ডালিম), ৭নং ওয়ার্ডে জহুর আলী (পাঞ্জাবি) ও ৯নং ওয়ার্ডে শামীম আহমদ (পানির বোতল) নির্বাচিত হন।
উল্লেখ্য, প্রথম বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে ‘মেয়র পদে ৭ জন, মহিলা কাউন্সিলর পদে ১৪ জন ও কাউন্সিলর পদে ৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন (যদিও নির্বাচনের মাত্র কয়েকদিন পূর্বে আদালতের নির্দেশে সাময়িকভাবে স্থগিত হওয়ায় ৮নং ওয়ার্ডের ৬জন কাউন্সিলর প্রার্থী ভোট উৎসবে অংশগ্রহন করা থেকে বঞ্চিত হয়েছে)।
মেয়র পদে ২০টি ভোট সেন্টারের মধ্যে- (১) রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারে ‘জগ’ প্রতীকে মুহিবুর রহমান ৫২৪ ভোট, ‘মোবাইল ফোন’ প্রতীকে মুমিন খান মুন্না ২৯৫ ভোট, ‘খেজুর গাছ’ প্রতীকে শিব্বির আহমদ ২৮৪ ভোট, ‘হ্যাঙ্গার’ প্রতীকে জালাল উদ্দিন ১৯৫ ভোট, ‘নৌকা’ প্রতীকে ফারুক আহমদ ১২২ ভোট, ‘নারিকেল গাছ’ প্রতীকে সফিক উদ্দিন ৯০ ভোট ও ‘চামচ’ প্রতীকে ফয়জুল ইসলাম ৩২ ভোট পান।
(২) নতুন কুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারে ‘জগ’ প্রতীকে মুহিবুর রহমান ৫৭০ ভোট, ‘মোবাইল ফোন’ প্রতীকে মুমিন খান মুন্না ২১৮ ভোট, ‘খেজুর গাছ’ প্রতীকে শিব্বির আহমদ ১৮৩ ভোট, ‘নৌকা’ প্রতীকে ফারুক আহমদ ১৫৬ ভোট, ‘চামচ’ প্রতীকে ফয়জুল ইসলাম ১২৫ ভোট, ‘হ্যাঙ্গার’ প্রতীকে জালাল উদ্দিন ৭৫ ভোট ও ‘নারিকেল গাছ’ প্রতীকে সফিক উদ্দিন ৪১ ভোট পান।
(৩) জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা সেন্টারে ‘জগ’ প্রতীকে মুহিবুর রহমান ৫৫৬ ভোট, ‘মোবাইল ফোন’ প্রতীকে মুমিন খান মুন্না ১৮৬ ভোট, ‘নৌকা’ প্রতীকে ফারুক আহমদ ১৪৩ ভোট, ‘খেজুর গাছ’ প্রতীকে শিব্বির আহমদ ১৩১ ভোট, ‘নারিকেল গাছ’ প্রতীকে সফিক উদ্দিন ৪৬ ভোট, ‘হ্যাঙ্গার’ প্রতীকে জালাল উদ্দিন ৪১ ভোট ও ‘চামচ’ প্রতীকে ফয়জুল ইসলাম ২৪ ভোট পান।
(৪) হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ সেন্টারে ‘জগ’ প্রতীকে মুহিবুর রহমান ৫৬৮ ভোট, ‘নৌকা’ প্রতীকে ফারুক আহমদ ২৫৬ ভোট, ‘চামচ’ প্রতীকে ফয়জুল ইসলাম ১৮৯ ভোট, ‘মোবাইল ফোন’ প্রতীকে মুমিন খান মুন্না ১১৪ ভোট, ‘খেজুর গাছ’ প্রতীকে শিব্বির আহমদ ৮৪ ভোট, ‘হ্যাঙ্গার’ প্রতীকে জালাল উদ্দিন ৬১ ভোট ও ‘নারিকেল গাছ’ প্রতীকে সফিক উদ্দিন ৪৯ ভোট পান।
(৫) বিশ্বনাথ সরকারি কলেজ সেন্টারে ‘জগ’ প্রতীকে মুহিবুর রহমান ৩৯৭ ভোট, ‘হ্যাঙ্গার’ প্রতীকে জালাল উদ্দিন ২০১ ভোট, ‘মোবাইল ফোন’ প্রতীকে মুমিন খান মুন্না ১৮০ ভোট, ‘নৌকা’ প্রতীকে ফারুক আহমদ ১৩১ ভোট, ‘খেজুর গাছ’ প্রতীকে শিব্বির আহমদ ৯৯ ভোট, ‘নারিকেল গাছ’ প্রতীকে সফিক উদ্দিন ৪০ ভোট ও ‘চামচ’ প্রতীকে ফয়জুল ইসলাম ৩৪ ভোট পান।
(৬) শাহজালাল পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারে ‘হ্যাঙ্গার’ প্রতীকে জালাল উদ্দিন ৫৩৬ ভোট, ‘নৌকা’ প্রতীকে ফারুক আহমদ ১৭৭ ভোট, ‘জগ’ প্রতীকে মুহিবুর রহমান ৯৭ ভোট, ‘মোবাইল ফোন’ প্রতীকে মুমিন খান মুন্না ৩৩ ভোট, ‘খেজুর গাছ’ প্রতীকে শিব্বির আহমদ ২৯ ভোট, ‘চামচ’ প্রতীকে ফয়জুল ইসলাম ২৩ ভোট ও ‘নারিকেল গাছ’ প্রতীকে সফিক উদ্দিন ১১ ভোট পান।
(৭) আল-এমদাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারে ‘নারিকেল গাছ’ প্রতীকে সফিক উদ্দিন ১৫৫ ভোট, ‘হ্যাঙ্গার’ প্রতীকে জালাল উদ্দিন ১১৫ ভোট, ‘জগ’ প্রতীকে মুহিবুর রহমান ১০৩ ভোট, ‘নৌকা’ প্রতীকে ফারুক আহমদ ৬০ ভোট, ‘খেজুর গাছ’ প্রতীকে শিব্বির আহমদ ৫৯ ভোট, ‘মোবাইল ফোন’ প্রতীকে মুমিন খান মুন্না ৪৩ ভোট ও ‘চামচ’ প্রতীকে ফয়জুল ইসলাম ১২ ভোট পান।
(৮) জনকল্যাল উচ্চ বিদ্যালয় সেন্টারে ‘জগ’ প্রতীকে মুহিবুর রহমান ৫২৬ ভোট, ‘মোবাইল ফোন’ প্রতীকে মুমিন খান মুন্না ২৫২ ভোট, ‘নৌকা’ প্রতীকে ফারুক আহমদ ২৪৮ ভোট, ‘হ্যাঙ্গার’ প্রতীকে জালাল উদ্দিন ১৩৪ ভোট, ‘চামচ’ প্রতীকে ফয়জুল ইসলাম ৬১ ভোট, ‘খেজুর গাছ’ প্রতীকে শিব্বির আহমদ ৪৪ ভোট ও ‘নারিকেল গাছ’ প্রতীকে সফিক উদ্দিন ২৬ ভোট পান।
(৯) মিরেরচর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারে ‘জগ’ প্রতীকে মুহিবুর রহমান ৩৭০ ভোট, ‘হ্যাঙ্গার’ প্রতীকে জালাল উদ্দিন ১৩২ ভোট, ‘নৌকা’ প্রতীকে ফারুক আহমদ ৮৩ ভোট, ‘খেজুর গাছ’ প্রতীকে শিব্বির আহমদ ৬২ ভোট, ‘মোবাইল ফোন’ প্রতীকে মুমিন খান মুন্না ৪৫ ভোট, ‘চামচ’ প্রতীকে ফয়জুল ইসলাম ২৫ ভোট ও ‘নারিকেল গাছ’ প্রতীকে সফিক উদ্দিন ৬ ভোট পান।
(১০) প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারে ‘জগ’ প্রতীকে মুহিবুর রহমান ২৫৮ ভোট, ‘মোবাইল ফোন’ প্রতীকে মুমিন খান মুন্না ৬৬ ভোট, ‘হ্যাঙ্গার’ প্রতীকে জালাল উদ্দিন ৬৪ ভোট, ‘খেজুর গাছ’ প্রতীকে শিব্বির আহমদ ৩৩ ভোট, ‘নৌকা’ প্রতীকে ফারুক আহমদ ২৩ ভোট, ‘নারিকেল গাছ’ প্রতীকে সফিক উদ্দিন ১১ ভোট ও ‘চামচ’ প্রতীকে ফয়জুল ইসলাম ১০ ভোট পান।
(১১) দূর্য্যাকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারে ‘জগ’ প্রতীকে মুহিবুর রহমান ৪২৩ ভোট, ‘মোবাইল ফোন’ প্রতীকে মুমিন খান মুন্না ১৪২ ভোট, ‘নৌকা’ প্রতীকে ফারুক আহমদ ৮৬ ভোট, ‘হ্যাঙ্গার’ প্রতীকে জালাল উদ্দিন ৮২ ভোট, ‘খেজুর গাছ’ প্রতীকে শিব্বির আহমদ ৭১ ভোট, ‘নারিকেল গাছ’ প্রতীকে সফিক উদ্দিন ৩৮ ভোট ও ‘চামচ’ প্রতীকে ফয়জুল ইসলাম ৩২ ভোট পান।
(১২) হাবড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারে ‘জগ’ প্রতীকে মুহিবুর রহমান ১ হাজার ২০ ভোট, ‘নৌকা’ প্রতীকে ফারুক আহমদ ২৮৪ ভোট, ‘মোবাইল ফোন’ প্রতীকে মুমিন খান মুন্না ২৭৮ ভোট, ‘চামচ’ প্রতীকে ফয়জুল ইসলাম ৭০ ভোট, ‘খেজুর গাছ’ প্রতীকে শিব্বির আহমদ ৫৫ ভোট, ‘হ্যাঙ্গার’ প্রতীকে জালাল উদ্দিন ৫৫ ভোট ও ‘নারিকেল গাছ’ প্রতীকে সফিক উদ্দিন ২৯ ভোট পান।
(১৩) মিয়াজানেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারে ‘জগ’ প্রতীকে মুহিবুর রহমান ২৬৬ ভোট, ‘নৌকা’ প্রতীকে ফারুক আহমদ ১৮৩ ভোট, ‘মোবাইল ফোন’ প্রতীকে মুমিন খান মুন্না ১১৯ ভোট, ‘হ্যাঙ্গার’ প্রতীকে জালাল উদ্দিন ৬২ ভোট, ‘খেজুর গাছ’ প্রতীকে শিব্বির আহমদ ২৫ ভোট, ‘চামচ’ প্রতীকে ফয়জুল ইসলাম ২১ ভোট ও ‘নারিকেল গাছ’ প্রতীকে সফিক উদ্দিন ৮ ভোট পান।
(১৪) রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় সেন্টারে ‘জগ’ প্রতীকে মুহিবুর রহমান ৩২৬ ভোট, ‘হ্যাঙ্গার’ প্রতীকে জালাল উদ্দিন ২৭৭ ভোট, ‘নৌকা’ প্রতীকে ফারুক আহমদ ২৬১ ভোট, ‘মোবাইল ফোন’ প্রতীকে মুমিন খান মুন্না ৭৫ ভোট, ‘খেজুর গাছ’ প্রতীকে শিব্বির আহমদ ৬৬ ভোট, ‘চামচ’ প্রতীকে ফয়জুল ইসলাম ৩৪ ভোট ও ‘নারিকেল গাছ’ প্রতীকে সফিক উদ্দিন ২৭ ভোট পান।
(১৫) বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসা সেন্টারে ‘হ্যাঙ্গার’ প্রতীকে জালাল উদ্দিন ৫৯৪ ভোট, ‘জগ’ প্রতীকে মুহিবুর রহমান ৪২৯ ভোট, ‘নৌকা’ প্রতীকে ফারুক আহমদ ২০৭ ভোট, ‘মোবাইল ফোন’ প্রতীকে মুমিন খান মুন্না ১৬৩ ভোট, ‘খেজুর গাছ’ প্রতীকে শিব্বির আহমদ ৫৩ ভোট, ‘নারিকেল গাছ’ প্রতীকে সফিক উদ্দিন ৩১ ভোট ও ‘চামচ’ প্রতীকে ফয়জুল ইসলাম ২০ ভোট পান।
(১৬) জানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারে ‘মোবাইল ফোন’ প্রতীকে মুমিন খান মুন্না ৬০৭ ভোট, ‘জগ’ প্রতীকে মুহিবুর রহমান ৫৩৭ ভোট, ‘নৌকা’ প্রতীকে ফারুক আহমদ ২৪৩ ভোট, ‘হ্যাঙ্গার’ প্রতীকে জালাল উদ্দিন ১২৫ ভোট, ‘খেজুর গাছ’ প্রতীকে শিব্বির আহমদ ১১৯ ভোট, ‘নারিকেল গাছ’ প্রতীকে সফিক উদ্দিন ২৮ ভোট ও ‘চামচ’ প্রতীকে ফয়জুল ইসলাম ১৩ ভোট পান।
(১৭) ইলামেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারে ‘জগ’ প্রতীকে মুহিবুর রহমান ২৭০ ভোট, ‘মোবাইল ফোন’ প্রতীকে মুমিন খান মুন্না ৯৩ ভোট, ‘নৌকা’ প্রতীকে ফারুক আহমদ ৭২ ভোট, ‘হ্যাঙ্গার’ প্রতীকে জালাল উদ্দিন ৩৬ ভোট, ‘খেজুর গাছ’ প্রতীকে শিব্বির আহমদ ২৫ ভোট, ‘নারিকেল গাছ’ প্রতীকে সফিক উদ্দিন ১৪ ভোট ও ‘চামচ’ প্রতীকে ফয়জুল ইসলাম ৩ ভোট পান।
(১৮) পুরাণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারে ‘জগ’ প্রতীকে মুহিবুর রহমান ৪৭০ ভোট, ‘নৌকা’ প্রতীকে ফারুক আহমদ ৬৮ ভোট, ‘মোবাইল ফোন’ প্রতীকে মুমিন খান মুন্না ৪৭ ভোট, ‘হ্যাঙ্গার’ প্রতীকে জালাল উদ্দিন ৩০ ভোট, ‘চামচ’ প্রতীকে ফয়জুল ইসলাম ১২ ভোট, ‘খেজুর গাছ’ প্রতীকে শিব্বির আহমদ ৭ ভোট ও ‘নারিকেল গাছ’ প্রতীকে সফিক উদ্দিন ৪ ভোট পান।
(১৯) প্রগতি উচ্চ বিদ্যালয় সেন্টারে ‘জগ’ প্রতীকে মুহিবুর রহমান ৬০৯ ভোট, ‘নৌকা’ প্রতীকে ফারুক আহমদ ১০৩ ভোট, ‘হ্যাঙ্গার’ প্রতীকে জালাল উদ্দিন ৯৭ ভোট, ‘চামচ’ প্রতীকে ফয়জুল ইসলাম ১৮ ভোট, ‘মোবাইল ফোন’ প্রতীকে মুমিন খান মুন্না ১৬ ভোট, ‘খেজুর গাছ’ প্রতীকে শিব্বির আহমদ ৫ ভোট ও ‘নারিকেল গাছ’ প্রতীকে সফিক উদ্দিন ২ ভোট পান।
(২০) নরসিংপুর সাজ্জাদুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারে ‘নৌকা’ প্রতীকে ফারুক আহমদ ৩৫৭ ভোট, ‘জগ’ প্রতীকে মুহিবুর রহমান ১৬৫ ভোট, ‘হ্যাঙ্গার’ প্রতীকে জালাল উদ্দিন ১০৫ ভোট, ‘মোবাইল ফোন’ প্রতীকে মুমিন খান মুন্না ৬৮ ভোট, ‘খেজুর গাছ’ প্রতীকে শিব্বির আহমদ ৫৫ ভোট, ‘চামচ’ প্রতীকে ফয়জুল ইসলাম ২০ ভোট ও ‘নারিকেল গাছ’ প্রতীকে সফিক উদ্দিন ১৩ ভোট পান।
সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-২৫




