মৌলভীবাজারের কমলগঞ্জে নানা বাড়িতে আসার উদ্দেশ্য সিএনজিতে উঠলে সিএনজি চালকসহ ২ যুবক কিশোরীকে ফুসলিয়ে এক বাড়ীতে রাতভর ধর্ষণ করার অভিযোগ উঠেছে।

 


শুক্রবার রাতে শ্রীমঙ্গলের এক বাসা থেকে কিশোরীসহ অভিযুক্তদের আটক করে কমলগঞ্জ থানায় হস্তান্তর করেছে।

 

পুলিশ সুত্রে জানা যায়, সিলেটের জৈন্তাপুর থানার আব্দুস শহীদের কিশোরী মেয়ে কমলগঞ্জ উপজেলার আদমপুর নানা বাড়ী যাওয়ার জন্য আসে। এখানে আসার পর উত্তরভাগ গ্রামের ইউসুফ মিয়ার ছেলে মোহন মিয়া (২৪) ও সুলতান বক্সের ছেলে রাজ্জাক বক্স (২২) দুজন যুবক বাড়ীতে পৌঁছে দেয়ার নামে সিএনজিতে উঠিয়ে নিয়ে শ্রীমঙ্গলের একটি বাসায় আটকে রেখে রাতভর ধর্ষণ করে।

 

পরে শ্রীমঙ্গল থানায় খবর পেয়ে দুই যুবককে শহরের ভানুগাছ রোড মায়াবী গেস্ট হাউজের মালিক মাহবুবুর রহমানের বাসা থেকে আটক করে ভিকটিম কিশোরীকে উদ্ধার করে পুলিশ। পরে ভিকটিম কিশোরীসহ ২ যুবককে কমলগঞ্জ থানায় হস্তান্তর করে। শ্রীমঙ্গল থানার এসআই অলক বিহারী বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ ঘটনায় কিশোরীর বাবা আব্দুস শহীদ বাদী হয়ে কমলগঞ্জ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন।

 

থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়ের বাবা বাদি হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযুক্তদের জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-২৬