সিলেট মহানগর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবের খানের ছোট ভাই নিলতাই খান নিলু মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শনিবার (৫ নভেম্বর) বিকালে স্থানীয় একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন নিলু। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন রেখে গেছেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/আরআই-কে




