যুক্তরাষ্ট্রে সফররত কানাইঘাট প্রেসক্লাব সভাপতি ও এশিয়ান টেলিভিশন এর সিলেট প্রতিনিধি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফকে সমাজসেবা ও সাংবাদিকতায় অবদান রাখায় নিউজার্সি অঙ্গরাজ্যের পেটারসন সিটি মেয়র আন্দ্রে সায়েগ সম্মাননা প্রদান করেছেন। গত ৪ নভেম্বর বিকালে পেটারসন সিটির কার্যালয়ে মেয়র আন্দ্রে সায়েগ সাংবাদিক বুলবুল এর হাতে সম্মাননাপত্র তুলে দেন।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্টের বাংলাদেশি বংশোদ্ভূ প্রথম কাউন্সিলম্যান এট লার্জ মো. ফরিদ উদ্দিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী কমিউনিটি নেতা আবুল কালাম, মামুন ইমতিয়াজ রসুল, হিমেল চৌধুরী, নাছির আলম, উসমান আহমদ, মো. ফরিদ আহমেদ প্রমুখ।


ক্রেষ্ট প্রদানকালে সিটি মেয়র আন্দ্রে সায়েগ বলেন, সমাজসেবা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও দেশ উপকৃত হয়। তিনি সাংবাদিক বুলবুলেরর সমাজসেবামূলক কাজের প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্রে তাঁকে স্বাগত জানান।

কাউন্সিলম্যান এট লার্জ ফরিদ উদ্দিন বলেন, আমেরিকার বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন,যা বাংলাদেশের সুনাম বৃদ্ধি হচ্ছে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশ ও দেশের মানুষের জন্য অনেক কিছু করা সম্ভব হবে।

এর জবাবে রোটারিয়ান  বুলবুল বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সুনাম বয়ে আনছেন। জাতি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করে। তাঁকে সম্মাননা প্রদান করায় মেয়রসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/আরআই-কে