ফাইল ছবি

রোববার অনুষ্টিত এইচ.এস.সি পরীক্ষার প্রথম দিনে মৌলভীবাজারের জুড়ী কেন্দ্রে ২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

 


তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ কেন্দ্রের ৩টি ভেন্যু কলেজ, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্টিত হয়।

 

তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফরহাদ আহমদ জানান, প্রথম দিন উপজেলার তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ, হযরত শাহ নিমাত্রা সাগরনাল-ফুলতলা মহাবিদ্যালয়, হাজী আপ্তাব উদ্দিন-আমিনা খাতুন কলেজ এবং শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ১১৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ১১৬ জন পরীক্ষায় অংশ নেয়। ২৮ জন অনুপস্থিত ছিল।

 


সিলেটভিউ২৪ডটকম/মঞ্জুরে/এসডি-০৭