সিলেটর প্রধান সরকারী কোশুলী (জিপি) এডভোকেট মো. রাজ উদ্দিন বলেছেন, নারীদের ক্ষমতায়নে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারী শিক্ষা নিশ্চিত করা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে আইন প্রণয়নের পাশাপাশি সবক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা।

 


তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় এমন উপলব্ধি থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর নানা পদক্ষেপ নিয়েছিলেন। উপহার দিয়েছিলেন বাহাত্তরের সংবিধান। যেখানে বলিষ্ঠভাবে নারী-পুরুষের মর্যাদা সমুন্নত করা হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতির পিতার দর্শন অনুসারে দেশের অর্ধেক জনগােষ্ঠী নারীর অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক ও রাজনৈতিক ক্ষমতায়নের নতুন ধারা সূচিত করেন।

 

তিনি সিলেট উইন্টার ফ্যাস্টিভাল আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এ ধরণের আয়োজন সব সময় অব্যাহত রাখার আহ্বান জানান।

 

তিনি শনিবার (৫ নভেম্বর) রাতে নাফিস শামস তিয়াস ও নাজিয়া চৌধুরীর আয়োজনে নগরীর পাঠাটুলাস্থ খান প্যালেস কনভেশন হলে ৩ দিন ব্যাপি সিলেট উইন্টার ফ্যাস্টিভালের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক ইকরামুল কবির ইকু, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নোবেল।

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মেহেদি হাসান খান, তুহিন আহমদ, নাজিয়া আহমেদ, ইনামুল আসিফ লতিফী, তন্ময় পাপ্পু প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২২