দেশের শীর্ষস্থানীয় শাটলারদের অংশগ্রহণে আয়োজিত বসুন্ধরা কিংস স্টার্স চ্যালেঞ্জ ২০২২-২৩ এ বাংলাদেশ ওপেনে চ্যাম্পিয়ন হয়েছে সিলেটের তানভীর-লোকমান জুটি। রানার আপ হয়েছে সিলেটেরই এনাম-গৌরব জুটি।

 


৩ নভেম্বর এফবিএ এর আয়োজনে বসুন্ধরা ঢালি ফিটনেস সেন্টারে এ টুর্নামেন্ট শুরু হয়। 

 

এফবিএ’র কর্ণধার ব্যাডমিন্টন লিজেন্ড রাসেল কবির সুমনের সার্বিক তত্বাবধানে আয়োজিত টুর্নামেন্টে মোট দুইটি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়।

 

পয়তাল্লিশোর্ধ এ্যামেচার পর্বে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রামের নুরুল হক ও নওশাদ জুটি। রানার আপ হয়েছে চট্টগ্রামেরই রাশেদ ও সুহেল জুটি।

 

বাংলাদেশ ওপেনে চ্যাম্পিয়ন দল পায় এক লক্ষ টাকা প্রাইজমানি ও রানার আপ দল পায় পঞ্চাশ হাজার টাকা প্রাইজমানি। টুর্নামেন্ট সেরা শাটলার নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের সিফাতুল্লাহ গালিব।

 

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে’র সহ-সভাপতি ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক জোবায়দুর রহমান রানা, আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ার নাজিব ইসমাইল রাসেল প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম//মুন্না-৫