সুনামগঞ্জের দোয়ারাবাজারে ডিজিটাল উদ্ভাবনী মেলা- ২০২২ উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা।
সোমবার (৭ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে ইউএনও ফারজানা প্রিয়াংকা লিখিত বক্তব্যে বলেন, উন্নয়নের অগ্রযাত্রায় ২০৩০ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশকে টেকসই লক্ষমাত্রা অর্জনে মডেল এসডিজি রাষ্ট্র এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকার বাস্তবমুখি উদ্যোগ গ্রহন করেছে। তারই অংশ হিসাবে সারাদেশের ন্যায় আগামি ১০ নভেম্বর দোয়ারাবাজার সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী ডিজিটাল মেলা ২০২২ এবং উদ্ভাবনী অলিম্পিয়ার অনুষ্টিত হবে।
মেলায় ৪টি প্যাভিলিয়নে সরকারি প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শন করবে। তিনি ওই অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করতে সাংবাদিকদের সহযোগিতাসহ সকলের উপস্থিতি কামনা করেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- দোয়ারাবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ করিম লিলু, সাবেক সদস্য সচিব এম এ মোতালিব ভুইয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এনামুল কবির মুন্না, সাংবাদিক সোহেল আহমদ, শাহ মাশুক নাঈম, মামুন মুন্সি, হাফেজ সেলিম আহমেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সিলেটভিউ২৪ডটকম/তাজুল/এসডি-১৬




