সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের অর্ন্তভূক্ত সদর থানা উপ কমিটি সংগঠন বিরোধী কার্যকলাপ, অনিয়ম ও দূর্নীতির অভিযোগে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

 


সোমবার দুপুরে দক্ষিণ সুরমার পারাইচক বাইপাস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে জেলা কমিটি ও ১৭টি উপ কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় বিভিন্ন অভিযোগের প্রমাণীত হওয়ায় সেই কমিটির কার্যক্রমকে স্থগিত করা হয়।

 

সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল গফুরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের অর্ন্তভূক্ত সদর থানা উপ কমিটির বহিষ্কৃত সভাপতি জালাল খান, বহিষ্কৃত সম্পাদক আফরোজ আলীর নেতৃত্বে কমিটির তুরন মিয়া, কবির হোসন, বদরুল ইসলাম, ইমরান আহমদ, ছালেক আহমদ, নুরুল বারী বাবলু ও পুতুল চন্দ্র দত্ত সংগঠন বিরোধী নানা অনিয়ম, দূর্নীতি ও চাঁদাবাজি করে আসছিলো। যার ফলে কালিঘট ও সোবহানীঘাটের ব্যবসায়ী ও গাড়ির চালকরা জেলা কমিটির কাছে বিভিন্ন অভিযোগ করে আসছিলো। এরই প্রেক্ষিতে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি কমিটির নেতৃবৃন্দ ও ১৭টি উপ কমিটির নেতৃবৃন্দ সদর কমিটির সকল দায়িত¦শীলদেরকে বহিষ্কার ও কমিটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেন।

 

সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি আব্দুস সালাম, সহ সভাপতি মোঃ শরীফ আহমদ, সহ সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল মিয়া, প্রচার সম্পাদক সামাদ রহমান, দপ্তর সম্পাদক মোঃ বিলাল উদ্দিন, কোষাধ্যক্ষ জুলহাস হোসেন বাদল, নির্বাহী সদস্য আলী আহমদ আলী, শফিক আলী, আব্দুল মতিন, লায়েছ মিয়া, আব্দুল জলিল, দক্ষিণ সুরমা-মোগলাবাজার উপ কমিটির নির্বাচন কমিশনার আহমদ হোসেন, আব্দুল বারী, কোম্পানীগঞ্জ থানা উপ কমিটির সভাপতি মোঃ হান্নান মিয়া, সম্পাদক মাহফুজ মিয়া, এয়ারপোর্ট থানা উপ কমিটির সভাপতি আব্দুল আহাদ, সম্পাদক আজাদ হোসেন, বিয়ানীবাজার থানা উপ কমিটির সভাপতি মানিক উদ্দিন, শাহাব উদ্দিন সাবুল, কানাইঘাট থানা উপ কমিটির সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক সুহেল আহমদ, জালাবাদ থানা উপ কমিটির সভাপতি কালা মিয়া, সম্পাদক সেলিম আহমদ, পশ্চিম গোয়াইনঘাট থানা উপ কমিটির সভাপতি হাফিজুর রহমান, সম্পাদক মুজিবুর রহমান, শাহপরান থানা উপ কমিটির সভাপতি ফুল মিয়া, সম্পাদক বাবলা আহমদ বাবলু, জকিগঞ্জ থানা উপ কমিটির সভাপতি আব্দুস শহীদ ছইয়া, সম্পাদক জাকারিয়া আহমদ জুয়েল, ওসমানীনগর থানা উপ কমিটির সভাপতি সুফি মিয়া, সম্পাদক বাবুল মিয়া, গোলাপগঞ্জ থানা উপ কমিটির সভাপতি বদরুল ইসলাম, সম্পাদক ছায়েল আহমদ, বিশ্বনাথ থানা উপ কমিটির সভাপতি ফরিদ মিয়া, সম্পাদক তুরন চৌধুরী, জৈন্তাপুর থানা উপ কমিটির সভাপতি আশিকুর রহমান, সম্পাদক মনিরুজ্জামান জামাল, ফেঞ্চুগঞ্জ থানা উপ কমিটির সভাপতি রাসেল আহমদ টিটু, বালাগঞ্জ থানা উপ কমিটির সভাপতি সুজিত চন্দ্র বাচ্চু ও সম্পাদক শেখ মাহমুদ আব্দুর নুর।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২০