মৌলভীবাজারে শুরু হলো দুইদিনব্যাপী জেলা সাহিত্য মেলা। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মেলার উদ্বোধন করেন, মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদের সঞ্চালনায় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর এর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, বাংলা একাডেমির পরিচালক নুরুন্নাহার খানম।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবু নাসের রিকাবদার, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা সুজন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু।
সিলেটভিউ২৪ডটকম/তমাল/ইআ-০৭




