লিডিং ইউনিভার্সিটিতে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সোমবার সকালে একটি অগ্নি-নিরাপত্তা অনুশীলন (Fire Drill-2022) পরিচালিত হয়েছে।

 


বিশ্ববিদ্যালয়ের সহকারী ইঞ্জিনিয়ার সুমিত রয়ের নেতৃত্বে অগ্নি নির্বাপক ব্যবস্থার ব্যবহার এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কে প্রশিক্ষণ এবং অগ্নিনির্বাপণ ও নিরাপত্তা পদ্ধতির সর্বোত্তম অনুশীলন প্রদর্শন করা হয়।ফায়ার অ্যালার্মে জোরে হুইসেল দিয়ে এ অনুশীলন শুরু হয়।

 

পরে লিডিং ইউনিভার্সিটির সবাই নিচে নেমে শহিদ মিনারের সামনের মাঠে জড়ো হয়।

 

শিক্ষাক্ষেত্রে নিরাপত্তা ও নিরাপত্তার অঙ্গীকারের অংশ হিসেবে লিডিং ইউনিভার্সিটি নিয়মিতভাবে ফায়ার ড্রিল অনুশীলনের ব‍্যবস্থা করে থাকে উল্লেখ করে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা বলেন, আমরা বিশ্বাস করি যে এই ধরনের ড্রিলগুলি একটি সংকটের সময় জীবন বাঁচাতে সাহায্য করবে।

 

এ মহড়াটি অগ্নিকাণ্ডের ক্ষেত্রে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে সাহায্য করবে বলে আশা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বনমালী ভৌমিক।

 

তিনি আরও বলেন, এখন আমরা জানি আগুন লাগলে কী করতে হবে।

 

এসময় উপস্থিত ছিলেন- লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক -শিক্ষার্থী এরং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৫