ইতালি প্রবাসী মিরাজ উদ্দিন ভুট্টোর স্বদেশ ভ্রমণ উপলক্ষে ইতালি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে মিলান লাম্ব্রাতস্থ রেস্টুরান্তে দি পেসচেতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 


সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইমান আলী তালুকদার, আব্দুল মুমিন, মুহিতুজ্জামান তালুকদার, জাহাঙ্গীর আলম তালুকদার, জুয়েল আহমদ,আজিজ মিয়া, জুবেল আহমদ, মুজাম্মেল হুসেনসহ মিলানস্থ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

এসময় অনুষ্ঠানস্থলে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি সংবর্ধিত অতিথি মিরাজ উদ্দিন  মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের নিকট দোয়া কামনা করেন যেন মাতৃভূমি সফর সুন্দর, আনন্দঘন এবং নিরাপদভাবে শেষ করে কর্মস্থলে ফিরে আসতে পারেন।

 

সময় সংকীর্ণতার কারণে সকল শুভাকাঙ্ক্ষীদের সাথে সাক্ষাৎ করতে না পারায় দুঃখ প্রকাশ করেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৫