আরটিএম একেটিউ ডিব্যাইটিং ক্লাবের তত্বাবধানে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে ইংরেজি এবং বাংলা ডিব্যাইটের কর্মশালা আয়োজিত হয়।
সোমবার আরটিএম একেটিইউ ডিব্যাইটিং ক্লাবের প্রকাশনা সম্পাদক মাইঁশা আহমেদ নিহার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. তোফায়েল আহমেদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী রেজিস্ট্রার সানুরা আক্তার, প্রক্টর ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আবু সাঈদ মুহাম্মদ আবদুল্লাহ, ছাত্র বিষয়ক উপদেষ্টা মাজেদ আহমেদ, সিএসসি বিভাগের প্রধান আব্দুল আওয়াল আনসারি, ইংরেজি বিভাগের প্রধান নুসরাত রিকজা, ইইই বিভাগের প্রধান মুহাম্মদ মাহমুদুল আলম, ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্ট এর প্রধান মুশাইবা সোমো।
এরপর ক্লাবের সংক্ষিপ্ত পরিচিতি এবং লক্ষ্য তুলে ধরেন আরটিএম একেটিইউ ডিব্যাইটিং ক্লাব এর সভাপতি শয়ন কুমার দেব এবং সাধারণ সম্পাদক সালমান আহমদ।
এরপর বাংলা এবং ইংরেজি ডিব্যাইটিংয়ের উপর বিস্তারিত আলোচনা করেন- মেহরাব শাহদাত, কো-অরডিনেটর, বাংলা ডিব্যাইট, শাহজালাল ইউনিভার্সিটি ডিব্যাইটিং সোসাইটি এবং সুমিত কর্মকার, কো-অরডিনেটর, ইংলিশ ডিব্যাইট, শাহজালাল ইউনিভার্সিটি ডিব্যাইটিং সোসাইটি।
এসময় আরও উপস্থিত ছিলেন- সিএসই বিভাগের প্রভাষক ও আরটিএম একেটিইউ ডিব্যাইট ক্লাবের সহযোগী উপদেষ্টা সায়েদ ইমাম মাহদি নিহাদ, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক আদিবা সাবিহা, ফ্যাশন ডিজাইন বিভাগের প্রভাষক আজিজুল হাসান নাঈম, ইইই বিভাগের প্রভাষক মশিউর রহমান, সিএসই বিভাগের প্রভাষক রাসা ইফাত হেলমী, ইইই বিভাগের প্রভাষক অনামিকা বড়ুঁয়াসহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৮




