বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, চাল-ডাল, জ্বলানী তেল, গ্যাস-বিদ্যুৎ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি সহ গুম, খুন বিচার বহির্ভূত হত্যাকান্ডের প্রতিবাদ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে সিলেট বিভাগীয় গনসমাবেশ অনুষ্ঠিত হবে আগামী ১৯ নভেম্বর। সে উপলক্ষে বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় মহানগরীর দর্গামহল্লা এলাকায় লিফলেট বিতরণ করে ১নং ওয়ার্ড বিএনপি। 

 


এতে নেতৃত্ব দেন খালেদা জিয়ার উপদেষ্ট্রা ড. এনামুল হক চৌধুরী, ১নং ওয়ার্ড বিএনপির টিম লিডার রেজাউল হাসান কয়েস লোদী, ১নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী।

 

এছাড়া উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্ন, সাবেক মহানগর বিএরপির মানবাধিকর বিষয়ক সম্পাদক মুফতি নেহাল, ওয়ার্ড বিএনপির যৌথভাবে নির্বাচিত সাধারণ সম্পাদক নজির হোসেন, ওয়ার্ড বিএনপির সংগঠনিক সম্পাদক আবুল মুনতাসের চৌধুরী সাব্বিহ সহ ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাএদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

 

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০১