হবিগঞ্জের মাধবপুরে স্থানীয় সাংবাদিক হৃদয় মো. শাহ আলমকে একটি অন্ধকার গোডাউনে আটকে রেখে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে মাধবপুর থানায় একটি মামলা হয়েছে। 

 


নির্যাতিত সাংবাদিক হৃদয় মো. শাহ আলম জানান- গত বুধবার পূর্ব বিরোধের জের ধরে মাধবপুর বাজারের শাহ আলম নামে এক ব্যবসায়ী সহ ৪/৫জন লোক তাদের দোকানে একটি অন্ধকার গোডাউনে নিয়ে বেঁধে গলায় কাপড় প্যাচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায়। এসময় তার নির্যাতনের ছবি মোবাইলে ধারণ করে বিভিন্ন ফেসবুক আইডিতে ছেড়ে দেয়। তার কান্নার চিৎকার পথচারীরা শুনতে পেরে ঘটনা জানাজানি হলে সে মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। নির্যাতনকারীরা এ সময় তার কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে মাধবপুর উপজেলা কমপ্লেক্সে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। 

 

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন- সাংবাদিককে হত্যার চেষ্টা, টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মাধবপুর থানায় একটি মামলা রেকর্ডভুক্ত করা হয়েছে। আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

 

সিলেটভিউ২৪ডটকম/শামীম/মুন্না-৪