আগামী রোববার (১৩ নভেম্বর) থেকে মাহা-সিলেট জেলা প্রেসক্লাব আভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হচ্ছে। এবার প্রেসক্লাব সদস্যদের পাশাপাশি ক্লাব তাদের সহধর্মিণী এবং সন্তানদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শংকর দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়- রোববার সন্ধ্যা সাড়ে ৫টায় ক্লাব মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। এতে সিলেট জেলা প্রেসক্লাবের সকল সদস্যসহ সংশ্লিষ্টদের থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/মুন্না-৯




