ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শিপন আহমদ সংক্ষিপ্ত সফরে অস্ট্রেলিয়া গমন করছেন। এ উপলক্ষে সহকর্মীদের ভালবাসায় সিক্ত হয়েছেন এ সাংবাদিক নেতা। বৃহস্পতিবার রাতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব, অনলাইন নিউজ পোর্টাল লন্ডন বাংলা নিউজ ডট নেট ও সিলেট জেলা মোটর সাইকেল ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনের পক্ষ থেকে পৃথক ভাবে সাংবাদিক শিপন আহমদকে সংবর্ধনা প্রদান করা হয়।

 


সাংবাদিক শিপন আহমদ শুক্রবার (১১ নভেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওয়ানা দিবেন। 

 

তিনি ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি দৈনিক ইত্তেফাক, দৈনিক সবুজ সিলেট ও এনটিভিতে কর্মরত রয়েছেন। অস্ট্রেলিয়া সফরকালে তিনি প্রবাসী বাঙ্গালী কমিউনিটি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় ও একাধিক সামাজিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন বলে জানা গেছে।


 
পৃথক সংবর্ধনা বক্তারা বলেন, অপরাধ নির্মূলে এবং অবহেলিত মানুষের কল্যাণে সংবাদ মাধ্যমে শিপন আহমদ এক যুগেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছেন। সততা নিষ্ঠা ও কর্ম দক্ষতায় তিনি সর্বক্ষেত্রে হয়েছেন প্রশংসিত। এরই ধারাবাহিকতায় তিনি সমাজের অসঙ্গতি দূর কারার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে তার সংবাদের কলম সব সময় সচেষ্ট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 


সংবর্ধনার শুরুতে দোয়া পরিচালনা করেন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ।


এসময় উপস্থিত ছিলেন- ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি উজ্জল ধর, সহ-সভাপতি আব্দুল মতিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রনিক পাল, দপ্তর সম্পাদক এস জামান ফরহাদ, সাংস্কৃতিক সম্পাদক নুরুল ইসলাম রাফি, সদস্য জয়নাল আবেদিন, ফয়ছল আহমদ, উজ্বল দাশ, মলয় চক্রবর্তী, আবু হানিফা, লিলুউর রহমান পংকি, সাইদুর রহমান, জিতু আহমদ, সিলেট জেলা মোটর সাইকেল ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান ছাদেক, উমরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সুমন সূত্রধর, লন্ডন বাংলা নিউজ ডট নেট পাঠক ফোরামের সভাপতি অপু আহমদ, ব্যবসায়ী মিশন চন্দ, সুবির দেবনাথ প্রমুখ।

 

 


সিলেটিভিউ২৪ডটকম/রনিক/মুন্না-৫