স্বভাবসুলভে নবাবী ভাব, আমরা হক্কল সিলেটি সাব এই স্লোগান নিয়ে সিলেটে আত্নপ্রকাশ করলো ভেসপা ক্লাব সিলেট। ১৯৪৬ সাল ইতালি থেকে শুরু হওয়া এই দিবসটি বিশ্বের বিভিন্ন দেশ পালন করে আসছে। তারই সুবাদে আজ সিলেটে আত্নপ্রকাশ ঘটলো ভেসপা ক্লাব সিলেটের। ওয়ার্ল্ড ভেসপা ডে উপলক্ষে আজ শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে কেন্দ্রিয় শহীদ মিনারে সমাবেশ ও পরে শোভাযাত্রার আয়োজন করা হয়। 

 


৪১ জন সদস্য নিয়ে আত্নপ্রকাশ হওযা এই ক্লাবটির আহ্বায়ক হলেন এ্যডভোকেট আরুপ সেন বাপ্পি। সমাবেশে ডভোকেট আরুপ সেন বাপ্পি বলেন, আগামী ডিসেম্বরে এই ভেসপা ক্লাবকে প্রচার করতে জমকালো আয়োজন করা হবে।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফয়সাল মাহমুদ. পুলিশ কমিশনার (ট্রাফিক), সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সাল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম সহ সাংস্কৃতিক ব্যক্তিরা।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০১