সংক্ষিপ্ত সফরে অস্ট্রেলিয়া গমনের উদ্যেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শিপন আহমদ।

শুক্রবার দিনগত রাত ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি।


সাংবাদিক শিপন আহমদ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি দৈনিক ইত্তেফাক, দৈনিক সবুজ সিলেট ও এনটিভিতে কর্মরত রয়েছেন। অস্ট্রেলিয়া সফরকালে তিনি প্রবাসী বাঙালি কমিউনিটি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় ও একাধিক সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।


সিলেটভিউ২৪ডটকম / রনিক / ডি.আর-০৩