রাগীব-রাবেয়া বৃত্তি পরিষদের উদ্যোগে রাগীব রাবেয়া জুনিয়র মেধা বৃত্তি -২০২২ এর বৃত্তি পরীক্ষা অনষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ নভেম্বর ২০২২) সকাল ১০টায় লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাসে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বৃত্তি পরীক্ষায় সিলেটের প্রায় অর্ধশত স্কুল এবং মাদ্রাসার চারশত পঞ্চাশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।
এসময় লিডিং ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ মোস্তাক আহমদ, ছাত্রকল্যাণ উপদেষ্টা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন।
বৃত্তি পরীক্ষার ফলাফল এবং অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিজয়ীদের ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ ড.সৈয়দ রাগীব আলী চিকিৎসা শেষে দেশে ফেরার পর প্রদান করা হবে।
সুন্দর ও সুষ্ঠু পরিবেশে বৃত্তি পরীক্ষা সম্পন্ন হওয়াই শিক্ষার্থীদের সাথে আসা অভিভাবকগণ সন্তুষ প্রকাশ করেন। বৃত্তি পরীক্ষা শেষে লিডিং ইউনিভার্সিটির শহিদমিনারে শিক্ষার্থী এবং অভিভাবকগণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে ফটোসেশন করেন।
এসময় উপস্থিত ছিলেন- রাগীব রাবেয়ি বৃত্তি পরিষদের সভাপতি মো. লোকমান, সহ-সভাপতি নাসির উদ্দিন, ফয়ছল আহমদ মামুন, এম. আলী হোসেন, সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, কোষাধ্যক্ষ এখলাছুর রহমান নাহিদ, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক সাইমুম বিল্লাহ, সহ-প্রচার সম্পাদক কামরান আহমেদ, অফিস সম্পাদক একতার হোসেন এবং পরিষদের সদস্যবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৫




