সিলেটের সামাজিক উন্নয়নমূলক সংগঠন ‘উইমেন ফর উইমেন রাইটস্’র মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ‘উইমেন ফর উইমেন রাইটস্’র সভাপতি সামিয়া বেগম চৌধুরী।
সাধারণ সম্পাদক আবিদা সুলতানার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট আরমান আরা জলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক তানিয়া আহমেদ, ফাতেমা জামান, সাফিয়া খাতুন ও শারমিন বেগম প্রমুখ।
সভায় সংগঠনের লগো ও স্লোগান অনুমোদন করা হয়। পরে ‘উইমেন ফর উইমেন রাইটস্’ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত শাবনূর বেগমকে সেলাই মেশিন প্রদান করা হয়।
সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর




